বাজিবার চাং - গৌরব চাকমা | Save the life of Gaurav chakma !

বাজিবার চাং
সুর,কথা ও কন্ঠ : ওয়াংঝা চাকমা

পুগ বেলান রাঙ্গাগুরি উদের
বুঝিলুং এই সংসার হি দোল হি দোল মা-বাবোর হোজপানা এদোক্কি গম লাগের সমাজ্জেউন হারা হেলদোন মুই বাজিবার চাং মুই হেলিবার চাং মুই হবর পাং তুমি মো-হায় আহগো মরে ধুরি রাহগো। মিধে আজি মো মুয়ানোত হারি নেজার অসুগে বেলান দুবিজার, হেয়েয়ানো জুরেজার এ আন্ধারত্তুন মোরে রক্ষা গর। এই যুদ্ধোত আমি জিনিবোং তোমা আওজে মুই আগোং এগোত্তর থেলে জাদ বাজিবো আদে-আদ ধুরি বাজি থেবং।।


                   
আসুন আমরা একটি সুন্দর ফুটফুটে জীবন বাচাতে এগিয়ে আসি
আমরা একটু হাত বাড়ালেই এই শিশুটি সুন্দর জীবন ফিরে পেতে পারে।



গৌরবকে বাঁচাতে এগিয়ে আসুন
ছোট্ট এই শিশুটির নাম গৌরব। তার বামের কিডনীতে পাথর, কিডনী থেকে মুত্রথলি নালীর উপরের কিছু অংশ বন্ধ হয়ে কিডনীতে পানি জমে আছে। সেই সাথে রয়েছে এপেন্ডিসাইটিস। ডাক্তারের পরামর্শ মতে, তার সুচিকিৎসা করাতে লাগবে কমপক্ষে ৫ লক্ষ টাকা। গৌরবের গরীব মা বাবা ইতিমধ্যে অনেক টাকা গৌরবের জন্য ব্যয় করেছেন। ইতিমধ্যে তারা অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন, আর কোন উপায় না পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন উন্মেষ এর সহযোগিতা চেয়েছেন। উন্মেষ গৌরবের সুচিকিৎসার দায়িত্ব নিয়ে মানবতাবাদীদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছে।
বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সহ সকলের প্রতি শিশু গৌরব ও তার পরিবার এবং উন্মেষ এর হয়ে আবেদন জানাচ্ছি, আপনি/আপনারা যা পারেন এই নিস্পাপ শিশুটির সুচিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের আর্শীবাদ আর সহযোগিতা পেলে আমরা সবাই মিলে অবশ্যই গৌরবের সুচিকিৎসা করাতে পারবো।

আর্থিক সহায়তা পাঠানোর জন্যঃ

বিকাশ:
০১৮৪০৩২১৮০৯(personal)
০১৫১৭৮৩১৬৭৭ (personal)

০১৮৭৯১০৩৮৯৩ (personal)
০১৮৬৫৩৬৭৫৫৯(personal)
ব্যাংক একাউন্ট:
name: UNMESH
A/C NO: 100130445
নিউ কোর্ট বিল্ডিং শাখা,সোনালী ব্যাংক,রাঙ্গামাটি।
যোগাযোগ:
দীপেন চাকমা, সভাপতি, উন্মেষ
(০১৫১৫২২৩৩৬৮)
বিটন চাকমা, সাধারণ সম্পাদক, উন্মেষ (০১৫১৫২৫৪৬৭২)

সঞ্চিতা চাকমা ০১৮৬৮৫৫০৬৩০ (তার মা)
অমর দেওয়ান ০১৮৩১৮২১৬১৮ (তার বাবা)
সহযোগী সংগঠন:

Unmesh - Contact For Blood

Post a Comment

0 Comments